দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানুষের বুদ্ধিকেও বহু পেছনে ফেলে দেওয়া কৃত্রিম সুপারইন্টেলিজেন্স এখন দোরগোড়ায় বলে সতর্ক করেছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং।
রোববার (২২ নভেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে এবং আগামী এক বছরে মানুষের পদক্ষেপ ভবিষ্যতের পৃথিবীতে বড় প্রভাব ফেলবে।
অ্যানথ্রোপিকের এক কর্মী এআই টুল ক্লডের সাহায্যে গণিতের কঠিন সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করার পরপরই ওয়াং এই মন্তব্য করেন।
তার মতে, এই সাফল্য দেখায় যে নতুন এআই মডেলগুলো নিজেদের উন্নত করার ক্ষেত্রে অতিমানবীয় হয়ে উঠবে এবং জীববিজ্ঞান, সমরাস্ত্র ও অর্থনীতির গবেষণাকে অনেক দ্রুত এগিয়ে নেবে।
স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ওয়াং সতর্ক করে বলেন, কোনো এআই যদি নিজে নিজে আরও শক্তিশালী হতে থাকে বা সব ক্ষেত্রে মানুষের চেয়ে এক হাজার গুণ বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তবে তা নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।
যেখানে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের প্রধানেরা সুরক্ষার জন্য গতি কমানোর কথা বলছেন, সেখানে মেটার প্রধান মার্ক জাকারবার্গ আশাবাদী অবস্থান নিয়েছেন। তবে ওয়াং মনে করেন, সমাজের নিয়ন্ত্রণ এআইয়ের হাতে না দিয়ে মানুষের ক্ষমতা বাড়ায়—এমন প্রযুক্তি গড়তে পুরো এআই খাতকেই প্রচলিত পথের বাইরে গিয়ে ভিন্ন পদক্ষেপ নিতে হবে। তথ্যসূত্র: আল-জাজিরা
এমজে